শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার জরিনা রহিম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী গতকাল সোমবার মুঠোফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ নিয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পল্লী সমাজ এ শপথ করায়। অনুষ্ঠানে পল্লী সমাজের সভাপ্রধান মিষ্টি খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল খালেক, সহকারী প্রধান শিক্ষক আবদুর রহিম, সংবাদপত্র এজেন্ট দুলাল কুমার দাস প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের মধ্যে মুঠোফোন অপব্যবহারের বিভিন্ন কুফল তুলে ধরেন।