শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সততা সংঘের মহাসমাবেশ ও দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। দুদক, উপজেলা প্রশাসন ও দীপ্ত চেতনা বিকাশ কেন্দ্রের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। বেলকুচি উপজেলার ইউএনও সাইফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আবদুল আজিজ ভূঁইয়া, মো. মনিরুজ্জামান, সৈয়দ ইরতিজা আহসান, আবু ইউসুফ, আবদুল মান্নান, আবুবক্কার সিদ্দীক প্রমুখ।