প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার নবনির্বাচিত নির্বাহী কমিটি শপথ গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এই শপথবাক্য পাঠ করান। গত ৯ ফেব্রুয়ারি সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার নির্বাচনে নয় সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি নির্বাচিত হয়। এই কমিটির সভাপতি হিসেবে কুদ্দুস মোল্লা ও সাধারণ সম্পাদক হিসেবে চায়না আক্তার নির্বাচিত হন। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার তত্ত্বাবধায়ক প্রধান নূররাত আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মো. শাহজাহান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসান প্রমুখ।