শপথ গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগের ৩৫ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে নির্বাচিত ১১০ জন নারী সদস্য শপথ নিয়েছেন। গতকাল বিকেল চারটায় নগরের আলমপুর এলাকার সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মিজানুর রহমান ও উপপরিচালক পরিমল সিংহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচিত নারী সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার নারী। নারীরাই এ দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাই উপজেলা পরিষদের নারী সদস্যদেরও পেছনে তাকানোর সুযোগ নেই।’ নিজস্ব প্রতিবেদক, সিলেট|