শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার নাট্য সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। নাট্য সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথ পাঠ করান ইউএনও সাবিহা সুলতানা। এতে সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি সহিদার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল জব্বার, ডোমার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান প্রমুখ। নবনির্বাচিত কমিটির সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেনসহ ১৫ সদস্য শপথ নেন।
নীলফামারী প্রতিনিধি