শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ২০১৬-১৭ মেয়াদে নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আজাদ মালিতা ও সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী। গত ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে ১৩টি পদের মধ্যে ১২টিতে আজাদ-ফাইজার প্যানেল জয়লাভ করে।