প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বিভাগের বিভিন্ন পৌরসভা থেকে নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলদের গতকাল সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। বেলা ১১টায় রংপুর টাউন হলে তাঁদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিনু শীল ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুলতানা পারভিন। মোট ১৭ জন মেয়র, ১৫৬ জন কাউন্সিলর ও ৫২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ নিয়েছেন।