শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আটিটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পন্ন হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম চেয়ারম্যানদের শপথ পড়ান। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আলমগীর কবির, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন গোমস্তাপুর ইউনিয়নের জামাল উদ্দীন মণ্ডল, বাঙ্গাবাড়ি ইউনিয়নের সাদরুল ইসলাম, রাধানগর ইউনিয়নের মামুনুর রশিদ, রহনপুর ইউনিয়নের শাহজাহান আনসারী, আলীনগর ইউনিয়নের তরিকুল ইসলাম, পার্বতীপুরের লিয়াকত আলী খান, বোয়ালিয়ার জিয়াউর রহমান আকবর ও চৌডালা ইউনিয়নের শাহ আলম। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|