শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন শপথবাক্য পাঠ করান। ইউএনও ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক ও নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।