শপথ নিতে গিয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জামায়াত নেতা মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান সোলায়মান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ নিতে গেলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর জামায়াত-শিবির সুন্দরগঞ্জ উপজেলায় নাশকতা চালায়। এসব ঘটনায় করা ৩২টি মামলার মধ্যে গ্রেপ্তার জামায়াত নেতারা একাধিক মামলার আসামি।