শপথ নিতে পারলেন না মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলেও জনপ্রতিনিধি হিসেবে শপথ নিতে পারলেন না মোবারক আলী (৬৫)। গতকাল সোমবার ভোররাতে নিজ বাড়িতে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।জানা গেছে, বৃদ্ধ মোবারক আলী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সদস্যপদে বড় ছেলে তোজাম্মেল হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ১৬ জুন অনুষ্ঠিত এ নির্বাচনে ৫৩১ ভোটের ব্যবধানে তিনি ছেলেকে পরাজিত করে সদস্য নির্বাচিত হন।আবাদপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান বলেন, ‘নবনির্বাচিত সদস্য মোবারক আলী শপথের পর ধীরে ধীরে ওয়ার্ডের সব সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন বলে আমাদের বলেছিলেন। তিনি শপথ নিতে এবং ওয়ার্ডের সমস্যাগুলো সমাধান করতে পারলেন না। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।’গোপীনাথপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ জোয়ার্দার বলেন, মোবারক আলী তাঁর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আমার সঙ্গে কথাও বলেছেন। শপথের পর সমস্যাগুলো সমাধান করা হবে বলে তাঁকে আশ্বাস দিয়েছিলাম। কিন্তু শপথের আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’