প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ইকরাম আহমেদ।
গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাঁকে শপথবাক্য পাঠ করান। সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম।
পিএসসির আগের চেয়ারম্যান এ টি আহমেদুল হকের মেয়াদ শেষ হয় ১৯ ডিসেম্বর।