শপথ নিলেন কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদে কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রুহুল আমিন আজ সোমবার শপথ নিয়েছেন। সংসদ ভবনে তিনি শপথ নেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) থেকে মনোনয়ন পেয়ে মো. রুহুল আমিন সাংসদ নির্বাচিত হন।

সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ আ স ম  ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, সাংসদ মো. ইসরাফিল আলম ও নবী নেওয়াজ খান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।