শপথ নিলেন জয়া সেনগুপ্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা। আজ রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁর কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।
গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনটি খালি হয়। গত ৩০ মার্চ এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা জয়ী হন। সুরঞ্জিত সেনগুপ্ত এ আসন থেকে সাতবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
জয়া সেনগুপ্তার শপথ অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান, মাহাবুব আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।