শপথ নিলেন দুই বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি বোরহান উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তাঁদের শপথবাক্য পাঠ করান।এ সময় উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১২ নভেম্বরে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি ছয়জনকে নিয়োগ দেন। অন্য চারজন হলেন মো. আজিজুল হক, মো. আবদুস সামাদ, মো. দেলোয়ার হোসেন ও সৈয়দা আফসার জাহান। ছয়জনের মধ্যে চলতি বছরের ১ নভেম্বর দুজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।