শপথ নিলেন নতুন চার মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার মেয়র মো. মনিরুজ্জামান (উপরে বাঁয়ে), বরিশালের আহসান হাবিব (উপরে ডানে), সিলেটের আরিফুল হক চৌধুরী (নিচে বাঁয়ে) ও  রাজশাহীর মোসাদ্দেক হোসেন (নিচে ডানে)।
খুলনার মেয়র মো. মনিরুজ্জামান (উপরে বাঁয়ে), বরিশালের আহসান হাবিব (উপরে ডানে), সিলেটের আরিফুল হক চৌধুরী (নিচে বাঁয়ে) ও রাজশাহীর মোসাদ্দেক হোসেন (নিচে ডানে)।

শপথ নিলেন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নতুন চার মেয়র। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান।
এই নতুন চার মেয়র হলেন রাজশাহীতে মোসাদ্দেক হোসেন, খুলনায় মো. মনিরুজ্জামান, বরিশালে আহসান হাবিব ও সিলেটে আরিফুল হক চৌধুরী।
গত ১৫ জুন এই চার সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি-সমর্থিত এই চারজন মেয়র নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত এবং নিজ নিজ সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবুল আলম মো. শহীদ খান।
অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।