শপথ নিলেন নূরনবী চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচনে বিজয়ী নূরনবী চৌধুরী সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। তাঁকে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংসদ-ভবনে শপথবাক্য পাঠ করান ডেপুটি স্পিকার শওকত আলী।স্পিকার আবদুল হামিদ দেশের বাইরে থাকায় ডেপুটি স্পিকার শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ, হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, আ স ম ফিরোজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।