শপথ নিলেন পাঁচ বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে পাঁচজন বিচারপতি আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন পর্যায়ক্রমে তাঁদের শপথবাক্য পাঠ করান।

পাঁচজন বিচারপতি হলেন বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ।

সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন মিলনায়তনে আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শপথ নেওয়ার এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম।

২০১২ সালের ১৩ জুন এই পাঁচ বিচারপতি দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। গত সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

দুজন অতিরিক্ত বিচারকসহ হাইকোর্ট বিভাগের বর্তমান বিচারপতির সংখ্যা ৮৯ জন।