শপথ নিলেন সংরক্ষিত আসনের ৪৮ নারী সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৮ জন সাংসদ গতকাল রোববার শপথ গ্রহণ করেছেন। সকাল ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে শপথ পড়ান সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এতে আওয়ামী লীগের ৩৮, জাতীয় পার্টির পাঁচ, ওয়ার্কাস পার্টির এক, জাসদের এক, এবং স্বতন্ত্র তিনজন সাংসদ শপথ নেন।
এ সময় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, হুইপ আতিউর রহমান, শহিদুজ্জামান সরকার, বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শপথের পর বিকেলে নারী সাংসদেরা সংসদের অধিবেশনে যোগ দেন।