শপথ নিলেন সাবের হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী গতকাল বুধবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ নিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান। সংসদের জ্যেষ্ঠ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। বিদেশে থাকায় সাবের হোসেন শপথ নিতে পারেননি।