শপথ নিলেন সায়রা মহসিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সাংসদ সৈয়দা সায়রা মহসিন শপথ নিয়েছেন। খবর বাসসের।
গতকাল রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর কার্যালয়ে নবনির্বাচিত এই সাংসদকে শপথবাক্য পাঠ করান।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহীদুজ্জামান সরকার, মো. শাহাব উদ্দিন, সাংসদ মো. আব্দুস শহীদ প্রমুখ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।