শপথ নিলেন সেলিম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ হিসেবে আজ মঙ্গলবার শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে নির্বাচিত এ কে এম সেলিম ওসমান।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। 

জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, জাতীয় সংসদের হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, সাংসদ ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ (বাবলু), সাংসদ লিয়াকত হোসেন ও মো. শওকত চৌধুরী উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।