শপথ নিয়ে আবার কারাগারে গেলেন দুই জনপ্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি নিয়ে শপথ নিয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান৷ গতকাল মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নেওয়ার পর আবার তাঁদের কারাগারে চলে যেতে হয়৷
বেলা আড়াইটার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়ে আসা হয়৷ বেলা তিনটায় বিভাগীয় কমিশনার ওই দুজনসহ আরও অন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ করান৷
মিঠাপুকুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানী ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত আবদুর বাসেত মারজান জয়লাভ করেন৷ গত ২৭ মার্চ শপথ েনওয়ার জন্য রংপুর বিভাগীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে৷
মিঠাপুকুর থানার ওসি রবিউল ইসলাম বলেন, তাঁদের বিরুদ্ধে গত ৫ মার্চ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে৷ এসব মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়৷