শপথ নিয়েছেন আরও ছয় কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের আরও ছয়জন কাউন্সিলর গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন। সকাল নয়টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চারজন সাধারণ কাউন্সিলর ও দুজন সংরক্ষিত কাউন্সিলরের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. আবদুল মালেক উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া ব্যক্তিরা হলেন ১ নম্বর ওয়ার্ডের জামায়াত-সমর্থিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ৮ নম্বর ওয়ার্ডের জামায়াত-সমর্থিত কাউন্সিলর মোহাম্মদ একরাম হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের বিএনপির কাজী মাহবুবুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের আবু হাসান, ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সংরক্ষিত কাউন্সিলর উম্মে সালমা ও ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সংরক্ষিত কাউন্সিলর রুবি আক্তার। এর মধ্যে জামায়াত সমর্থিত দুই কাউন্সিলর প্যারোলে মুক্তি নিয়ে শপথে অংশ নেন।
এর আগে গত ১১ মে মেয়র ও ২৯ জন কাউন্সিলর শপথ নিয়েছেন। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন নিয়ে মামলা থাকায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরের শপথ হয়নি।