শপথ নেওয়ার আগেই ইউপি সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত এক সদস্য শপথ নেওয়ার আগেই মারা গেছেন। তাঁর নাম নজরুল ইসলাম ওরফে তোতা (৬০)। তিনি গত শুক্রবার মারা যান।নজরুল ইসলাম এলাঙ্গী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে অংশ নিয়ে বিপুল ভোটে সদস্য পদে নির্বাচিত হন। ১২ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি উপজেলার বিলচাপড়ী গ্রামের দানেস সাহের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নজরুল ইসলাম হঠাৎ মারা যান। গতকাল শনিবার বেলা দুইটায় নিজ বাড়িতে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়েছে।