শপথ পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল বুধবার ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ নিয়েছে। বেলা একটায় বিদ্যালয় চত্বরে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শপথ পাঠ করান শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম বেলাল হোসেন। তাঁর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব আবদুস সাত্তার, ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রশিদুল হাসান, শিক্ষক সোলায়মান আলী, শিক্ষার্থী মোসলেম উদ্দিন প্রমুখ।