শপথবাক্য পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর চার উপজেলার ৪০ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করানো হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান শপথবাক্য পাঠ করান। নরসিংদী সদরের ১১ জন, মনোহরদীর নয়জন, পলাশের দুজন ও রায়পুরার ১৮ জন চেয়ারম্যান শপথ নেন। এ সময় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক, সদরের ইউএনও মোতাকাব্বীর আহমেদ, পলাশের ইউএনও মাহমুদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।