শপথের আগেই মারা গেলেন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপথ গ্রহণের আগেই মারা গেলেন কিশোরগঞ্জের ইটনা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপির নেতা মো. নূরুল ইসলাম নূরু (৫৯)। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
নূরুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গতকাল সকালে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত ৪ জুন নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন।
গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে ইটনা বাজার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।