শপিং ব্যাগে নবজাতকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকায় একটি শপিং ব্যাগের ভেতরে তোয়ালে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ভানু বিকাশ ধর প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে জামালখানের লিচুবাগান এলাকায় রাস্তার পাশে একটি শপিং ব্যাগের ভেতরে শিশুটির লাশ দেখতে পাই। কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।’ নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘লাশটি ছেলেশিশুর। নবজাতকের লাশটি তোয়ালে মোড়ানো অবস্থায় একটি শপিং ব্যাগে করে কেউ রাস্তায় ফেলে গিয়েছিল।’