শপিং শপিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় নতুন পোশাক, জুতা, গয়না, আরও কত-কী। ঈদের অনেক আগে থেকেই সাধারণ মানুষ কেনাকাটা শুরু করে দেন। ঈদ যতই ঘনিয়ে আসে, কেনাকাটার পরিমাণ ততই বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
প্রচণ্ড গরম ও ঝড়বৃষ্টি উপেক্ষা করে ক্রেতারা বাজারে গিয়েছেন। পছন্দের পোশাক ও অন্যান্য পণ্য কিনেছেন। এখনো কিনছেন। ঈদের কেনাকাটার কেন্দ্রবিন্দু ঢাকা। দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ রাজধানীতে আসেন কেনাকাটা সেরে নিতে। রমজান মাসজুড়ে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতাদের কেনাকাটার চিত্র ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর ফটোসাংবাদিকেরা।








