শফিউর রহমান স্মরণে বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগীতানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে উচ্চাঙ্গসংগীত প্রসারের অন্যতম পথিকৃৎ শফিউর রহমান স্মরণে শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে কাল বৃহস্পতিবার আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি হবে সন্ধ্যা ছয়টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে।আলোচনা অনুষ্ঠানে স্মৃতিচারণা করবেন শিল্পী সুজিত মোস্তফা, শহিদুল ইসলাম, অনিল কুমার সাহা ও হারুন-অর-রশিদ। উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন সামসুল আলম, সুমন চৌধুরী, রেজোয়ান আলী, মিন্টু কৃষ্ণ পাল, আলাউদ্দিন মিয়া, মতিয়ার রহমান।শফিউর রহমান ছিলেন শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সাধারণ সম্পাদক। আজ বুধবার তাঁর মৃত্যুবার্ষিকী। বিজ্ঞপ্তি।