শফিউল হত্যায় পাঁচ আসামি দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম হত্যার ঘটনায় র‌্যাবের হাতে আটক হওয়া পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালত-৩-এর বিচারক শারমিন আক্তার এ আদেশ দেন।
পাঁচ আসামি হলেন রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুবদলকর্মী আবদুস সামাদ, সিরাজুল ইসলাম, সবুজ ও মামুন।
র‌্যাবের হাতে আটক অপর আসামি ইব্রাহিম খলিল ওরফে টোকাই বাবুকে আলাদা করে রিমান্ডে নেওয়া হয়েছিল। গত রোববার রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, পাঁচ আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।