শফিউলের চিকিৎসায় প্রয়োজন ২০ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেন-বাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ শফিউল আজমের (৩৩) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালের কনসালট্যান্ট গুলশান কুমার মুখিয়ার তত্ত্বাবধানে আছেন। তাঁর ছোট বোন একটি কিডনি দিতে রাজি হয়েছেন। তবে তা প্রতিস্থাপন করতে অন্তত ২০ লাখ টাকা দরকার। তাঁর কৃষক বাবা আলী হোসেনের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তাঁর পরিবারের পক্ষ থেকে সমাজের উচ্চবিত্তদের কাছে সাহায্যের হাত বাড়ানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মিসেস রোকেয়া বেগম, সঞ্চয়ী হিসাব নং ১৭৮৬১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পাহাড়তলী শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।