শফিউলের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হতাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত করার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। শিক্ষক সমিতির আয়োজনে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। সমিতির কোষাধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের জাহিদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, হাত্যাকাণ্ডের অনেক দিন পেরিয়ে গেলেও অধ্যাপক শফিউলের প্রকৃত হত্যাকারীদের এখনো চিহ্নিত করা হয়নি। হতাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত করার জোর দাবি জানান বক্তারা।
গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন শফিউল। ওই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করে রিমান্ডে নেয় পুলিশ। গত ২৩ নভেম্বর এ ঘটনায় ছয়জনকে আটক করে র্যা ব। তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে ঢাকায় সংবাদ সম্মেলনে দাবি করে র্যা ব। এরপর আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ নভেম্বর আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। র্যা বের ওই দাবিকে সামনে রেখেই তদন্ত করছে পুলিশ।