শফিক রেহমানের জামিন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জমান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই জামিনের আবেদন খারিজ করেন।
শফিক রেহমানের আইনজীবীরা জানান, এই আদেশের বিরুদ্ধে তাঁরা আপিল বিভাগে যাবেন।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি জামিনের আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ তা খারিজ করেন।