শফিক রেহমানের জীবন নিয়ে ছেলের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে আটক জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানের (৮১) জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাঁর ছেলে সুমিত রেহমান। ব্রিটিশ সংবাদপত্র ইনডিপেনডেন্টকে সুমিত বলেন, তাঁর বাবা আটক হওয়ার পর দুশ্চিন্তায় মায়ের স্বাস্থ্য ভেঙে পড়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে চার মাস আগে শফিক রেহমানকে আটক করা হয়। তবে তাঁর বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি।
আটকের পর থেকেই বুকে ব্যথা ও ডায়াবেটিসের জন্য শফিক রেহমানকে চিকিৎসা নিতে হচ্ছে জানিয়ে ছেলে সুমিত শঙ্কা প্রকাশ করে বলেন, শিগগির তাঁর বাবাকে মুক্তি দেওয়া না হলে কারাগারে তাঁর মৃত্যু হতে পারে।
সুমিত অভিযোগ করেন, চার মাসে তাঁর মা ছাড়া আর কেউ তাঁর বাবার সঙ্গে দেখা করার অনুমতি পাননি।