শফিকুর রহমান এনসিটিবির চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. শফিকুর রহমানকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার তিনি নতুন ওই পদে যোগ দেন।
ওই পদে যোগ দেওয়ার আগে তিনি রাজধানীর কবি নজরুল কলেজের অধ্যক্ষ ছিলেন। ইতিপূর্বে তিনি এনসিটিবির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও সদস্য (পাঠ্যপুস্তক) হিসেবে দায়িত্ব পালন করেন।
শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, সবার সহযোগিতা নিয়ে সময়মতো পাঠ্যবই শিক্ষার্থীর হাতে তুলে দিতে সাধ্যমতো চেষ্টা করবেন।
আগের চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি বেশ কিছুদিন খালি ছিল।