শফিকুল আবার রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িতে অগ্নিসংযোগ ও সরকারি স্থাপনা ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শফিকুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী মো. ইব্রাহিমকে আরও চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানার পুলিশ পাঁচ দিনের রিমান্ড শেষে নয়জন আসামিকে আদালতে হাজির করে। পুলিশ তাঁদের মধ্যে শফিকুল ইসলাম ও ইব্রাহিমকে আবার সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে তাঁদের চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ। বাকি সাতজনকে রিমান্ডে নেওয়ার আবেদন না করায় আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শফিকুল ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।