শফিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়ার বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৪০) দুই বছর থেকে কিডনির রোগে ভুগছেন। বর্তমানে তিনি মিরপুরের কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন। তাঁকে সপ্তাহে দুবার ডায়ালাইসিস করাতে হয়। তাঁর চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা দরকার, যা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন। তাঁকে সহযোগিতা পাঠানোর ঠিকানা: শফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৭০৯১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিরপুর-১, ঢাকা। বিজ্ঞপ্তি।