শফিকুল ইসলাম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী (৭৮) গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, পাঁচ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব রাউজান কলেজ মাঠে তাঁর জানাজা হয়। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।