শফিকুল ইসলাম বাংলালায়নের নতুন সিওও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রডব্যান্ড ওয়্যারলেস ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়নের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন শফিকুল ইসলাম। তিনি গত ২ ফেব্রুয়ারি এই দায়িত্ব গ্রহণ করেন। বাংলালায়নে যোগদানের আগে তিনি অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশের (কিউবি) চিফ টেকনোলজি অফিসার ছিলেন। তিনি দীর্ঘ ১৬ বছর বিভিন্ন টেলিযোগাযোগ কোম্পানিতে কাজ করেছেন। বিজ্ঞপ্তি।