শফীর সঙ্গে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ আহমদ শফীর সঙ্গে আজ শনিবার প্রধানমন্ত্রীর সামরিক সচিব বৈঠক করেছেন। হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

হেফাজত সূত্র জানায়, বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন হাটহাজারী মাদ্রাসায় আসেন। তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। তাঁরা দুজন শাহ শফীর সঙ্গে তাঁর দপ্তরে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাছ মাদানী, প্রেস সচিব মাওলানা মুনির আহমদ, হেফাজতের আমিরের একান্ত সচিব মাওলানা শফী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব হাটহাজারী মাদ্রাসার নির্মাণাধীন জামে মসজিদের কাজ পরিদর্শন করেন।