প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শবে বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। হিজরি মাস শাবানের ১৫ তারিখ রোববার রাতের এই নিষেধাজ্ঞার কথা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মে দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদ্যাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিতকরণকল্পে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ২২ মে সন্ধ্যা ছয়টা থেকে রাজধানীতে ক্ষারজাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি ও অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি|