শব্দকর সমাজ উন্নয়ন সংগ্রাম পরিষদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রান্তিক জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়কে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে বিশেষ উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত করাসহ সাত দফা দাবিতে মৌলভীবাজারে সমাবেশ করা হয়েছে। গতকাল সোমবার মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করে শব্দকর সমাজ উন্নয়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা। শব্দকর সমাজ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা নকুল শব্দকরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী। বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ফণীন্দ্র কুমার ভট্টাচার্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুঠি, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ প্রমুখ।