শব্দকর সম্প্রদায়কে চিহ্নিত জনগোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদমশুমারিতে অনগ্রসর শব্দকর সম্প্রদায়কে চিহ্নিত জনগোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে গতকাল মঙ্গলবার মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে। শহরের কোর্ট রোডে শহীদ মিনার এলাকায় মানববন্ধনের আয়োজন করে শব্দকর সমাজ উন্নয়ন পরিষদ জেলা কমিটি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শব্দকর সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। শব্দকর সমাজ উন্নয়ন পরিষদ জেলা কমিটির সদস্য মতি শব্দকরের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুটি, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন প্রমুখ।