শব্দকরদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে শব্দকর (ঢুলিবিশেষ) সম্প্রদায়-অধ্যুষিত গ্রামে বিশুদ্ধ পানি নিশ্চিত করার দাবি জানিয়েছে শব্দকর সমাজ উন্নয়ন সংগ্রাম পরিষদ। গতকাল শুক্রবার এক সভায় এ দাবি জানানো হয়। একই সঙ্গে শব্দকর বসতির পয়োব্যবস্থার উন্নয়ন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মতো তাদেরও সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়। সভায় প্রতাপ শব্দকরকে সভাপতি ও উপেন্দ্র শব্দকরকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়।