শব্দঘরের বর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা শব্দঘর-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক আনন্দ আড্ডা গত শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বর্ষপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নজরুলসংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা। সভাপতিত্ব করেন শব্দঘর-এর সম্পাদক ও কথাসাহিত্যিক মোহিত কামাল। বিজ্ঞপ্তি।