শব্দদূষণের দায়ে ল্যান্ডমার্ককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেটরের মাধ্যমে শব্দদূষণের দায়ে চট্টগ্রামের আগ্রাবাদের ল্যান্ডমার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি অভিজাত প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের ঢাকার পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল রোববার এই জরিমানা করেন।এর আগে মুনীর চৌধুরীর নির্দেশে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের একটি দল ওই প্রতিষ্ঠানে ব্যবহূত জেনারেটরে সৃষ্ট শব্দ পরীক্ষা করে। তারা এখানে শব্দের মান সর্বোচ্চ ৮৮ ডেসিবল মাত্রার পায়। এর সহনীয় মাত্রা হচ্ছে ৫৫ ডেসিবল।মুনীর চৌধুরী জানান, জেনারেটরের প্রচণ্ড শব্দে আশপাশের ভবনগুলোতে কম্পন সৃষ্টি এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই তাদের ব্যবস্থাপনা পরিচালককে ঢাকায় ডেকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠিত ল্যান্ডমার্ক নামক আবাসিক হোটেলটি বহুতল ভবনবিশিষ্ট। ১০ বছর ধরে এ প্রতিষ্ঠানের কোনো পরিবেশ ছাড়পত্র নেই।