আবৃত্তি সংগঠন শব্দনোঙরের আয়োজনে ‘মিছিল, কাঁপা স্লোগান’ শীর্ষক অনুষ্ঠান ১ এপ্রিল শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবৃত্তি, গান ও কথামালার এই আয়োজন দুই পর্বে বিভক্ত ছিল। প্রথমপর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন ভাষা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রকাশক শাহ আলম নিপু। স্বাগত বক্তব্য দেন শব্দনোঙরের সাধারণ সম্পাদক দিলরুবা খানম।
দ্বিতীয় পর্বের শুরুতে শব্দনোঙরের আবৃত্তিশিল্পীরা পরিবেশন করেন ‘শোন আহ্বান’। শিশুশিল্পীরা পরিবেশন করে ‘আমাদের স্বাধীনতা’। আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের মধ্যে ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, তৌহিদা জান্নাত, আচরারুল হক, আসাদউল্লাহ চৌধুরী, উর্মি আচার্য্য, ফজলে এলাহী, ইসমত আরা ও তনুশ্রী দীপা আবৃত্তি করেন। গান করেন ইফতেখার সাদী, মুন্না ফারুক, সঞ্জয় সুন্দর ও অনন্যা দাশ। নৃত্য পরিবেশন করেন বর্ষা চৌধুরী ও হৈমন্তী আক্তার। অনুষ্ঠানে ‘চিরকালের প্রমিথিউস’ ও ‘মশালায়ের লাল ঐ জ্বলছে’ শীর্ষক বৃন্দ আবৃত্তি করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা।
আমন্ত্রিত কবি হিসেবে কবিতা পাঠে অংশ নেন মানজুর মুহাম্মদ, অনিন্দ্য বড়ুয়া, আরিফ চৌধুরী, মোজাম্মেল মাহমুদ ও মনিরুল মনির।