শব্দবোমা ফাটিয়ে উগ্রবাদীদের দমন করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শব্দবোমা ফাটিয়ে সাম্প্রদায়িক শক্তি ও উগ্রবাদীদের দমন করা সম্ভব হবে না। তাদের অস্ত্র, অর্থ ও সাংগঠনিক শক্তি আছে। তাদের দমন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার লক্ষ্মীপুর সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, ‘মন্ত্রী আসার খবর শুনলে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। আর মন্ত্রী চলে গেলে সড়কের কাজের আর কোনো খবর থাকে না। শুধু মন্ত্রীকে দেখানোর জন্য এত সব আয়োজন।’ তিনি বলেন, ‘সারা দেশে শত শত স্কুল-মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া হয় না। ওড়ানো হয় না জাতীয় পতাকা। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। এসব বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কংকন চাকমা, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্
উদ্দিন টিপু।